এসএসসির ফল প্রকাশের প্রস্তুতি সারতে সময় লাগবে ২৮ জুলাই পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬


চলতি বছরের এসএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।  তিনি বলেন, এরপর সরকারের নির্ধারিত তারিখে ফল প্রকাশ হবে।

শিক্ষামন্ত্রী . এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে  ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ হওয়ার কথা বলেছিলেন। কিন্তু সে অনুযায়ী এ পরীক্ষার ফল প্রকাশ হয়নি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর