জ্বালানি তেলের সংকট নেই দেশে

নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২৬


দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বর্তমানে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২০ দিনের জেটফুয়েল ২৫ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। তাই আগামী মাস আগস্টেও সরবরাহে সমস্যা হবে না। দেশে সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

বুধবার (২২ জুলাই) ঢাকায় সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।

জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগস্টে লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসবে।  তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা যায় হাজার ৭০০ থেকে হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ঘাটতি দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে গ্যাস অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

একটি এলএনজির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, কারণে কিছু সিএনজি স্টেশনে যানবাহনের চাপ বেড়েছে। আগামী দুই দিনের মধ্যে ত্রুটি মেরামত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা যায়।

 

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর