এক বছরে ২২ কোটি টাকা আয় বিএনপির

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬


২০২৫ সালে  মোট আয় ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা হয়েছে ক্ষমতাসীন দল বিএনপির। যদিও সে সময় দলটি সরকার গঠন করেনি। দলীয় সদস্যপদ নবায়ন ফি, বিভিন্ন পর্যায়ের কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংকের স্থায়ী আমানত থেকে পাওয়া সুদই আয়ের মূল উৎস।

রোববার (১৯ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী জানান, এ বছরে দলের ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ কোটি ১০ হাজার ৮৫৭ টাকা। ব্যয়ের খাতের মধ্যে রয়েছে কার্যালয় পরিচালনা, পোস্টার/লিফলেট, রাজনৈতিক কর্মসূচি কেন্দ্রীয় খরচ। বাকি কোটি ৯৩ লাখ ৫৪ হাজার ৩২৫ টাকা  উদ্বৃত্ত আছে।

জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে আয়-ব্যয়ের হিসাব দিয়েছে বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নাকি জোটবদ্ধভাবে প্রার্থী বাছাই করা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

 

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে


মন্তব্য
জেলার খবর