আ. নেতাদের ঠেকাতে জামায়াতের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২৬


দেশে কার্যক্রম  নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার বিধান নির্বাচনী আচরণবিধিতে যুক্ত করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী।

সম্প্রতি ইসির জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে প্রস্তাব দেওয়া হয়।  জামায়াতের প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকা উচিত নয়। তাই এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

চিঠিতে আরও কয়েকটি প্রস্তাবও দেওয়া হয়েছে উল্লেখ তিনি জানান, সেগুলো কমিশন বিবেচনা করবে বলে  আশা করছেন তারা। ২০২৪ সালের আগষ্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর