মন্তব্য
বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে মৌখিক পরীক্ষায় মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে। চলমান ৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের এ নতুন নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী ।
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। মন্ত্রী জানান, ২০২৪ সালের ১১ ডিসেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়ম কার্যকর হয়েছে। এ প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী এ নম্বর পরিমার্জন করা হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে