জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ ৭ মামলায় ৫৯ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬


চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মোট ৮০ মামলার মধ্যে ৭টির রায় হয়েছে। এসব মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ডসহ  ৫৯ জন আসামিকে দণ্ড দেওয়া হয়েছে।  আইনমন্ত্রী আসাদুজ্জামান।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রী জানান,  বাকি ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে ২২টি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। বাকি ৫১টি মামলা তদন্তাধীন রয়েছে। মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩ জন। এর মধ্যে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, ২৮৮ জন পলাতক রয়েছেন।  একজন আসামি মারা গেছেন এবং একজন খালাস পেয়েছেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর