মন্তব্য
দেশে এখন থেকে পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থা করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না- মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে