নার্স ও মিডওয়াইফের ব্যাপক সংকট

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬


দেশে নার্স মিডওয়াইফের ব্যাপক সংকট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম মুহিত। তিনি বলেছেন,  নার্স মিডওয়াইফ বর্তমানে যা আছে, তা - শতাংশ বাড়ানো প্রয়োজন। শুধু চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব না।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকায় জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউটে  এক সেমিনারে এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী,  গ্রামে বেশি মানুষের বসবাস থাকলেও সেখানে চিকিৎসকের সংখ্যা কম। তিনি বলেন, দেশের ৮০ শতাংশ চিকিৎসক শহরে থাকছেন। অথচ ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে।

চিকিৎসক প্রকৌশলীর মতো বড় চাকরিজীবীরা দেশে রেমিট্যান্স কম পাঠায় উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান,   যারা বেশি রেমিট্যান্স পাঠায়, তারা সাধারণ শ্রমিক। চিকিৎসক প্রকৌশলী বেশি সংখ্যায় বিদেশে গেলে রেমিট্যান্স আসবে এর সঙ্গে একমত নই। তবে গবেষণা শিক্ষার জন্য যাওয়া ভালো। তবে এখনও দেশ থেকে চিকিৎসক নার্স বিদেশে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়নি বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর