মন্তব্য
ফ্যাসিস্ট সরকারের সময় দেশের স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল বলে জানিয়েছেন কুষ্টিয়ায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বর্তমান সরকার সেই অবস্থা থেকে মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্য খাতে গতি আনা হবে।
বুধবার (১৭ জুন) কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। পরিদর্শনকালে রোগীদের কাছে থেকে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের কান্টিনে রোগীদের জন্য প্রস্তুত খাবারের মানও পর্যবেক্ষণ করেন তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে