অফিসের
সময় মেইনটেইন করলে জনসেবা বাড়বে, জনগণের হয়রানি কমবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক
মন্ত্রী মো. আসাদুজ্জামান। বলেছেন.আমরা জনসেবা বাড়িয়ে জনগণের হয়রানি কমাতে চাই, এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি। এটা আমাদের সুশাসনের অন্যতম প্রতিশ্রুতি।
বুধবার (১৭ জুন) ঝিনাইদহে এক মতবিনিময় সভায় সরকারি চাকরিজীবীদের উদ্দেশে এসব কথা বলেন। সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে তিনি আর বলেন, আপনারা সময়মতো অফিসে না আসলে আমরা ধরে নেব- অফিসের প্রতি, জনগণের প্রতি ভালোবাসা নেই আপনার। সেক্ষেত্রে আপনাকে সালামু--আলাইকুম (আসসালামু আলাইকুম) দিতে হবে।
জনগণ যদি সেবা না পায়, জনগণকে সেবা দিতে যদি গাফিলতি এবং অনীহা থাকে, তাহলে আপনি জনসেবক হিসেবে থাকারও দরকার নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, দেশে অনেক বেকার আছে, আমরা জনসেবক হিসেবে অনেক লোক পেতে পারি। কিন্তু জনগণের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য করবেন, এটা আমরা আগামীতে মেনে নেব না।
দুর্নীতির টাকার জাহির করে প্রদর্শনের যুগ শেষ হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী তিনি বলেন, আমাদের দুর্নীতিগ্রস্ত মানুষ টাকা নেওয়ার পরে সে টাকা প্রদর্শন করে। সবচেয়ে ভালো বাড়িটা করবেন, সবচেয়ে ভালো গাড়িটা কিনবেন, সেই যুগ কিন্তু শেষ হয়ে গেছে। তিনি বলেন, আপনি মাসে বেতন পান ১ লাখ, বছরে ১২ লাখ টাকা। অথচ ৫ কোটি টাকার বাড়ি করছেন, ১ কোটি টাকার গাড়িতে চড়ে বেড়াচ্ছেন, আর আমরা চুপচাপ বসে থাকব; এটা মনে করার কারণ নাই।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে