জনগণের টাকা সরকার পাচার হতে দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অর্থ দিয়ে জনগণের কাজ করা হবে। যারা বিদেশে টাকা পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার
(১৭ জুন) শ্রীমঙ্গলে
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই তার সরকারের লক্ষ্য। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দেওয়া বাজেটকে একটি দল বলে এটা
নাকি জনবিরোধী বাজেট। জনবান্ধন বাজেটকে যারা গনবিরোধী বাজেট বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না। জনগণকে যারা বিভ্রান্তি করে, তাদের বিরুদ্ধে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে