বর্ষা মৌসুমের পর পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬


বর্ষা মৌসুমের পর আগামী সেপ্টেম্বর বা অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদকে এ কথা জানান  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাজেট অধিবেশনে জামালপুর- আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে  এসব কথা জানান তিনি।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ এবং এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার সংস্থার নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর