দেশের আরও দশ জেলায় রেল সংযোগ চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। রেল সংযোগের কাজ শেষ হলেই রেল চলাচল যেন সম্ভব হয়, সে জন্য রেলপথ তৈরির পাশাপাশি লোকমোটিভ আনতে চায় সরকার।
মঙ্গলবার
(১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে
এসব কথা বলেন সড়ক ও পরিবহণ ও
রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম। মন্ত্রী বলেন, এ মুহূর্তে দেশের
৫০টি জেলা রেল যোগাযোগ আছে৷ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে
ছিল দেশের ৬৪ জেলায় রেলসংযোগ
চালু করা৷ সেই লক্ষ্যে নতুন দশ জেলায় রেল
সংযোগ চালুর উদ্যোগ হিসেবে
সম্ভাব্য রুট নিয়ে একটি প্রেজেন্টেশন হয়েছে৷
মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা থেকে সবাই যেন পাশের জেলাগুলোতে দ্রুততম সময়ে যেতে পারে, এ জন্য এ সিদ্ধান্ত হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে