প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৬


বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনা দিয়েছেন  বস্ত্র পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, ব্যবসায় টিকে থাকতে হলে লাভ করতে হবে। কিন্ত অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তার ওপর চাপ সৃষ্টি করা যাবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সরকারের তদারকি উদ্যোগ অব্যাহত থাকবে।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকায় মহাখালী কাঁচাবাজার মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরিদর্শন  শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন।

পরিদর্শনকালে বাজারের পাইকারি খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। সেই সঙ্গে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কেও তাদের মতামত নেন।

প্রতিমন্ত্রী বলেন, বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে।   সময় বিক্রেতারা জানান, বাজারে পণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। সাম্প্রতিক  আদা, রসুন পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

 

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে


মন্তব্য
জেলার খবর