পুলিশের
সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর বিচারের
মুখোমুখি করার জন্য তাকে দেশে
ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য বলেও মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
এদিকে সংবাদ সম্মেলনে ভারতের পুশইন নিয়েও কথা বলেছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং জামালপুর সীমান্তে ভারতীয় বিএসএফের তরফ থেকে ১৩১ নাগরিককে পুশইনের প্রচেষ্টা করা হয়। কিন্তু বিজিবির দৃঢ় ও প্রতিরোধমূলক অবস্থানের কারণে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে