দেশের
সব গণপরিবহণে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং সেটা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপদ সড়ক পরিবহণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে নেওয়া এ সিদ্ধান্ত আগামী ১ আগস্ট থেকে
কার্যকর
হবে।
বাংলাদেশ
সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) সোমবার (১৫ জুন) এ
বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,
জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
সড়ক পরিবহণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহণে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, সেটা নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে। গণপরিবহণ মালিক ও সংশ্লিষ্ট সবার এ বিষয়ে সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে