সংসদে সংশোধিত বাজেট পেশ

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত সম্পূরক বাজেট জাতীয় সংসদে  পেশ করা হয়েছে।  সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে এ বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী সংসদকে জানান, চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারের নিট ব্যয়ের প্রাক্কলন ছিল লাখ ৯০ হাজার কোটি টাকা। তবে নির্বাচন পূর্ববর্তী সময় এডিপি বাস্তবায়নের গতি কিছুটা মন্থর হওয়ায় সংশোধিত বাজেটে সরকারি ব্যয় হাজার কোটি টাকা কমিয়ে লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।  মোট ঘাটতির প্রস্তাব করা হয়েছে লাখ কোটি টাকা, মোট জিডিপির . শতাংশ।

অর্থমন্ত্রী জানান, সরকারি ব্যয়ের প্রতিটি ক্ষেত্রে অপচয় কমানো, অগ্রাধিকারহীন ব্যয় সংকোচন এবং প্রশাসনিক ক্ষেত্রে মিতব্যয়িতা নিশ্চিত করার চেষ্টা চলছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয় করতে হলেও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, পুরোহিত মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার মাধ্যমে দেশের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও মর্যাদাপূর্ণ সম্প্রসারিত করা হয়েছে। কার্যক্রমগুলোর প্রয়োজনেই সম্পূরক বাজেটে ব্যয় ঘাটতির কিছুটা সমন্বয় করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর