অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬


দেশের সড়ক মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম দিনে এক এমপির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী কথা জানান। তিনি বলেন, দেশে নিবন্ধিত বা বৈধ মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

সংসদকে সড়ক পরিবহনমন্ত্রী  আরও বলেন,  যেসব মোটরসাইকেল এখনো বিআরটিএর নিবন্ধন পায়নি, সেগুলোর মালিকরা প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে নিবন্ধন নম্বর প্রদানসহ বৈধতার ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর