জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন পে স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বাতিল হয়ে যাবে।
প্রাপ্ত তথ্যমতে, সরকারি চাকরিতে ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরতরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।
জানা গেছে, পে-স্কেল বাস্তবায়ন হলে ১০ম ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন ৩৫ শতাংশ বাড়বে। ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে মূল বেতনের ৪০ শতাংশ বেতন বাড়বে। ফলে বাতিল হবে বিশেষ সুবিধা।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে কোনো পে স্কেল হচ্ছে না। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না। কিন্তু জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। তাই অবশ্যই এ দিকটা দেখবে সরকার।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে