দেশের এইচএসসি লেভেল সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান

নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬

 

বর্তমানে দেশের এইচএসসি লেভেলকে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমমান হিসেবে তুলনা করা হয়। এ শোচনীয় দশা থেকে উত্তরণে  শিক্ষা খাতকে আমূল বদলে দেওয়ার মহাপরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে  এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গত ২০ বছরের অবহেলায় দেশের শিক্ষাব্যবস্থার চরম অবনতি হয়েছে বলেও তার বক্তব্যে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, অতীতে প্রাথমিক ও গণশিক্ষায় চরম নৈরাজ্য চলেছে। ফলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা পাস করতে পারছে না।  প্রাথমিক শিক্ষার চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকেই খেলাধুলা এবং সাংস্কৃতিক কারিকুলাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথা জানানও প্রতিমন্ত্রী।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর