নেপাল থেকে ৬০ মেগাওয়াটের পুরোটাই আসছে না বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬


ভারতের অনুমোদন না মেলায় বাংলাদেশে শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। বিদ্যুৎ পরিবহন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতা কারণ দেখিয়ে অনুমোদন স্থগিত করেছে ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। রোববার (১৪ জুন) নেপালের জ্বালানি কর্মকর্তাদের বরাতে তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

তথ্যমতে, আগামী ১৫ জুন থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। যদিও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির কথা ছিল তাদের। বর্ষা মৌসুমে নেপাল তাদের বাড়তি বিদ্যুৎ বাংলাদেশ ভারতে রপ্তানি করে। অপরদিকে শীতকালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে তারা।

২০২৫ সালে ২৭ নভেম্বর ঢাকায় নেপাল-ভারতের সচিব পর্যায়ের কমিটির একটি বৈঠকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিদ্যমান চুক্তির বাইরে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির চুক্তি হয়। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভারতের  কাছে বাংলাদেশে বাড়তি ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির ব্যবস্থার বিষয়টি জানায়। এর জবাববে ভারত নেপালকে জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের যে লাইন আছে, সেটি দিয়ে বাড়তি বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর