খসড়া আচরণবিধির ওপর রাজনৈতিক দলের মতামত চেয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬


ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন—এ পাঁচ স্তরের স্থানীয় সরকারের আসন্ন নির্বাচনের খসড়া নির্বাচনি আচরণবিধির খসড়া প্রকাশ করা হয়েছে। এ আচরণবিধির ওপর রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।   

বুধবার (১১ জুন) ইসির ওয়েবসাইটে এ খসড়া প্রকাশ করা হয়। পাশাপাশি   ৫৬টি নিবন্ধিত রাজনৈতিক দলকে ইমেইলে খসড়াটি পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোকে আগামী ৩০ জুনের মধ্যে এ বিষয়ে মতামত দেওয়ার কথা বলছে ইসি।  

এ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধি আলাদা হলেও এবার প্রায় একই রকমের খসড়া তৈরি করেছে ইসি।   খসড়াতে সামাজিক মাধ্যমে নির্বাচনি প্রচারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার, নির্বাচনি প্রচারণায় যানবাহনের ব্যবহার, মাইকের ব্যবহার ও প্রার্থিতা বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিধান রাখা হয়েছে।

এর আগে ইসি জানিয়েছিল,  আগামী আগস্টে তফসিল ঘোষণা ও নভেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের ভোটপ্রক্রিয়া শুরু হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর