দেশের সব ৩১ ও ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার
(৯ জুন) ঢাকায় সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে
এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
ডা. জাহেদ উর রহমান। তিনি
জানান, বর্তমানে
সারা দেশে মাত্র ৮টি উপজেলায় ১০০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার পরিধি ও মান বাড়াতে
বাকি সব ৩১ শয্যা
ও ৫০ শয্যার উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ হাতে নিয়েছে সরকার। জনগণের দোরগোড়ায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগও সরকার নিয়েছে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে