নতুন মাত্রায় সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ঢাকা ও দিল্লি

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৬


বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল,  এখন সেই অবস্থান থেকে বেরিয়ে এসে নতুন মাত্রায় সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ ভারত উভয় দেশই আগ্রহী। মঙ্গলবার ( জুন) ঢাকায় সচিবালয়ে  এক প্রেস ব্রিফিংয়ে  এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সম্প্রতি সীমান্তেপুশইনপ্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন,  বিষয়টি মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংশ্লিষ্ট। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রভাবও এর পেছনে থাকতে পারে। বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে ভারত ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও মনে করেন না তিনি।  সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা তার।

সামাজিক মাধ্যমে অপতথ্য ভুয়া প্রচারণা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।  তিনি বলেন, ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকার প্রস্তুতি নিচ্ছে।  এমন অপতৎপরতা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে যাবে। এ লক্ষ্যে আইনজীবীদের একটি প্যানেল গঠনের কাজ চলছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর