স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৬


নির্বাচন সংক্রান্ত শর্ত মানলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে  অংশ নিতে পারবেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা।  কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না।

মঙ্গলবার ( জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে  বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন,  একজন নির্দলীয় ব্যক্তি এসে যদি তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন, সে ক্ষেত্রে সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে শর্ত আছে নির্বাচনটা করার জন্য, সেটা  ফুলফিল করলে নিশ্চয় নির্বাচন করতে পারেন তিনি।

আওয়ামী লীগের দলীয় পদ-পদবিতে থাকা কারও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে প্রশ্নের জবাবে বলেন, দলটির কর্মসূচি নিষিদ্ধ আছে, পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না।

তথ্য উপদেষ্টা জানান, ব্যক্তি হিসেবে যে কেউ যদি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই ব্যাপারে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর