আনুমানিক ১৪ লাখ বাংলাদেশি কর্মী আগামী অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সোমবার (৮ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদকে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী আরও জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত বিভিন্ন দেশে মোট ৯ লাখ ৩৩ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মী কর্মসংস্থান লাভ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ ও পেশাদার কর্মী পাঠানোর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে প্রচেষ্টা অব্যাহত রয়েছে সরকারের।
যেসব দেশে এখন বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ বা সীমিত রয়েছে, সেসব দেশের শ্রমবাজার পুনরায় উন্মুক্ত ও সম্প্রসারণের জন্য মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সরকারের কূটনৈতিক আলোচনা ও দ্বিপাক্ষিক আলোচনা চলমান রয়েছে বলেও সংসদকে জানান প্রতিমন্ত্রী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে