মন্তব্য
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (৮ জুন) ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, এসএসসির রেজাল্ট ২০ জুলাই প্রকাশ হবে, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাব্যবস্থার সংস্কার কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী। জানান, শিক্ষাক্রম পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলছে। ৪ নতুন বিষয় আগামী বছর অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
বিডি৪অনলাইন/এনএন/এমকে