পুশ ইন ঠেকাতে ২৬ জেলার সীমান্তে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২৬


বিএসএফ কর্তৃক নারী শিশুসহ বিভিন্ন ব্যক্তির পুশ ইন ঠেকাতে ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে সংযুক্ত দেশের ২৬ জেলার সীমান্তে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চারটি পালায় বিভক্ত হয়ে ২৪ ঘণ্টা সীমান্ত পাহারা দিচ্ছেন তারা। এর আগে একসঙ্গে এত বিপুল সংখ্যক বিজিবি সদস্য সীমান্তে দায়িত্ব পালন করেনি বলে জানা গেছে।

জানা গেছে, গত চার দিনে বিএসএফের ২১টি পুশ ইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বিজিবি। এসব ঘটনায় দুই শতাধিক লোককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।

এদিকে এমন পরিস্থিতিতে আগামী থেকে ১১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে।  বৈঠকে সীমান্ত পরিস্থিতি, অবৈধ পুশ ইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সার্বিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ২৬টি জেলার মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, লালমনিরহাট, কুড়িগ্রাম, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নীলফামারী, পঞ্চগড়, ব্রাহ্মণবাড়িয়া শেরপুর।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর