বাজেট অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
০৭ জুন ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনে বর্তমান সরকারের প্রথম বাজেট উত্থাপন ও পাস হবে।  রোববার (৭ জুন) বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

জানা গেছে, এ অধিবেশনে আগামী ১১ জুন আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। এ অধিবেশনে ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস হয়।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর