আবাসিক পযায়ে ৭৫ ইউনিট পর্যন্ত (লাইফলাইন) বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
প্রাপ্ত তথ্যানুযায়, সব বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইনের (০-৫০ ইউনিট) এনার্জি রেট ৪ টাকা ৬৩ পয়সা এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) এনার্জি রেট ৫ টাকা ২৬ পয়সা হারে বিল হবে। এ সিদ্ধান্ত জুন মাস থেকে কার্যকর থাকবে।
সম্প্রতি বিইআরসি বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করে। এতে আবাসিক লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। আগের দর ছিল চার টাকা ৬৩ পয়সা। একইসঙ্গে প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের দাম পাঁচ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ছয় টাকা ১৮ পয়সা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে