২ মাসের মধ্যে স্কুল ড্রেস পাবে শিশুরা

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৬


বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে এবং শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে শিশুদের জন্য স্কুল ড্রেস ও মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দুই মাসের মধ্যেই  সারা দেশে শিশুদের জন্য ড্রেসের ব্যবস্থা করা হবে। এ ছাড়া চলতি বছরের মধ্যে মিড ডে মিলের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্য থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধূলাকে কারিকুলামে যুক্ত করা হবে। শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে সেজন্য সব পদক্ষেপ নিবে সরকার। শিশুদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন  বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর