শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৬


রাজধানী ঢাকার পল্লবী এলাকায় বছরের শিশু রামিসাকে ধর্ষণ গলা কেটে হত্যা মামলার রায় আগামী জুন ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষে বৃহস্পতিবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেকীন এদিন ধার্য করেন। এ হত্যাকান্ড সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করে। 

জানা গেছে, আদালতের কাছে মামলার আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদন্ড চেয়েছে রাস্ট্রপক্ষ। মঙ্গলবার টানা ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল।  ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা মা পারভীন আক্তারসহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার লোমহর্ষক তথ্য উঠে আসে।

মামলা সূত্রে জানা যায়, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল রামিসা। গত ১৯ মে সকালে ঘর থেকে বের হলে অভিযুক্ত  স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। এদিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। এক পর্যায়ে অভিযুক্ত সোহেলের ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং আশপাশের ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দেখতে পান সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ। আর তার মাথা পড়ে রয়েছে বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেল রানাকে গ্রেফতার করা হয়। ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর