ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৬


গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। এ সময়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কর্মস্থল থেকে ঘরে ও ঈদ শেষে কর্মস্থলে ফিরেছেন মানুষ। সড়ক দুর্ঘটনায় হতাহতের এ পরিসংখ্যান জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৪ জুন) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি। তাদের এ হিসাবে এ সময়ে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে দেশে।  নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছে। সড়ক দুর্ঘটনার পাশাপাশি ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।  আর ২২টি রেলপথ দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর