ঈদের পর ফের সন্ধ্যা ৭ টায় বন্ধ করতে হবে দোকানপাট

নিজস্ব প্রতিবেদক
২৬ মে ২০২৬


ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দেশে দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

কোরবানির ঈদ উপলক্ষ্যে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর