মন্তব্য
দেশের
বিদ্যুৎ বিভাগে
৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে শেখ হাসিনার সরকার। সেই বকেয়া
পরিশোধের চাপ সামলাতে হচ্ছে বর্তমান সরকারকে।
মঙ্গলবার
(২৬ মে) সিরাজগঞ্জ জেলা প্রশাসক
কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ
প্রসঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি
ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুৎ বিভাগে হাসিনা সরকারের রেখে যাওয়া ৫৬ হাজার কোটি
টাকা দেনা নিয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় চালাই। দেশি-বিদেশি পাওনাদারেরা ফোন করে, আদানিও ফোন করে বিলের জন্য, আমাদের সেগুলোর জোগান দিতে হয়।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে