মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পঞ্চগড়ে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬


অন্তবর্তীকালীন সরকারের সময়ে হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পাদিত বাণিজ্য চুক্তিকে গোলামির চুক্তি আখ্যা দিয়ে সেটা অবিলম্বে বাতিলের দাবি করা হয়েছে। সোমবার (২৫ মে) পঞ্চগড়ে অনুষ্ঠিত মানববন্ধন প্রতিবাদ সমাবেশে এমন অ্যাখ্যা দিয়ে চুক্তি বাতিলের দাবি জানানো হয়। একই সাথে সমাবেশ থেকে ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা সংগঠন জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর বাজার এলাকায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন,পঞ্চগড় জেলা ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা সংগঠনের পক্ষে ওলিয়ার রহমান, সংগঠনের সদস্য জাকির হোসেন,মশিউর রহমান,লূৎফর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, ক্ষমতা ছাড়ার মাত্র দিন আগে জনগণের সাথে লুকোচুরি করে অত্যন্ত গোপনীয়তার সাথে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা . ইউনূস।  অন্তর্বর্তী সরকারের বিদেশি কোনো রাষ্ট্রের সাথে ধরনের দীর্ঘমেয়াদী বা সুদূরপ্রসারী চুক্তি করার কোনো আইনি বা নৈতিক অধিকার নেই। চুক্তি মূলত স্বাধীন বাংলাদেশকে মার্কিন গোলামির শৃঙ্খলে আবদ্ধ করার একটি চক্রান্ত।

ধর্মীয় জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক তুলে ধরে সমাবেশে বলা হয়, চুক্তির মাধ্যমে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন শুকরের মাংসজাত খাদ্য আমদানির পথ সুগম করা হয়েছে। ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্ষতিকর জিএমও (জেনেটিক্যালি মডিফাইড) খাবার আমদানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সমাবেশে।

সমাবেশে জানানো হয়, বিশ্বব্যাপী ট্রাম্প প্রশাসনের প্রণীতপোল্ট্রি শুল্কনীতিইতিমধ্যে মার্কিন সুপ্রিম কোর্টঅবৈধঘোষণা করে বাতিল করেছে। অথচ সেই বাতিলকৃত নীতির ওপর ভিত্তি করে তৈরি করা একটি বাণিজ্য চুক্তি কীভাবে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য হতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলা হয়। অবিলম্বে বর্তমান সরকারকে চুক্তি বাতিলের দাবি জানানো হয়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর