ঢাকায় সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করলেন ডিএসসিসির প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
২৫ মে ২০২৬


রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা সায়েদাবাদে সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম সোমবার (২৫ মে) দুপুরের দিকে এ সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করেন।

জানা গেছে, এ সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সায়েদাবাদসহ টিকাটুলি থেকে ফুলবাড়িয়া পযন্ত পুরো এলাকা নিয়ন্ত্রিত হবে। এ ক্যামেরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই সঙ্গে এসব এলাকায় কোনো অপরাধ সংঘটিত হলে, সে ক্ষেত্রে সিসি ক্যামেরার ফুটেজ অপরাধী শনাক্তে ভূমিকা রাখবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণে অবদান রাখবে এ প্রযুক্তি সুবিধা।

প্রাপ্ত তথ্যমতে, ডিএসসিসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেল এ সিসি টিভি ক্যামেরা স্থাপন সার্বিক সহযোগিত ও তত্বাবধায়ন করেছে। অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)  এ সিসি টিভি ক্যামেরা ব্যবহার করবে ও দেখভালের দায়িত্বে থাকবে ।

এদিকে সায়েদাবাদ এলাকায়  পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি পরিদর্শন করেন ডিএসসিসির প্রশাসক। এ সময় সেখানকার যানজট পরিস্থিতি পযবেক্ষণসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে  ও বজ্র্য ব্যবস্থাপনার বিষয়ে দিকনির্দেশনা দেন।  আসন্ন  ঈদুল আজহায় যত দ্রুত সম্ভব কোরবানির পশুর বজ্র্য অপসারণের প্রতিশ্রুতি দেন। এ বিষয়ে নগরবাসীর সার্বিক সহযোগিত কামনা করেন তিনি।  

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর