জাতীয় স্বার্থ রক্ষা করেই গ্যাস অনুসন্ধানের চুক্তি হবে

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬


জ্বালানি ছাড়া দেশের উন্নয়ন হয় না  উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ বলেছেন,  জাতীয় স্বার্থ রক্ষা করেই গ্যাস অনুসন্ধানের চুক্তি করা হবে। সমুদ্রে তেল বা গ্যাস পাওয়া গেলে, সেটা দেশের উন্নয়নের বড় নিয়ামক হবে।

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান বিষয়ে রোববার (২৪ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ন না করে স্বচ্ছতার সঙ্গে সবকিছু করা হচ্ছে। এবারের দরপত্র বেশ অংশগ্রহণমূলক হবে। এবার নির্বাচিত সরকার দায়িত্বে আছে এবং বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে অংশ নেবে বলে আশা করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর