বিআরটি প্রকল্প অপসারণ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬


ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাস চলাচলবান্ধব ছিল না উল্লেখ করে এ প্রকল্পের ব্যাপারে দুটি প্রস্তাবের কথা জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বলেছেন, প্রথম প্রস্তাব হচ্ছে- প্রকল্পে আরও ৫০০-৬০০ কোটি টাকা ব্যয় করলে সুফল পাওয়া যাবে। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে, প্রকল্পটি ভেঙে অপসারণ করতে হবে।

রোববার (২৪ মে) গাজীপুরের কালিয়াকৈর  সড়ক দুর্ঘটনা প্রতিরোধে  এক গণসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দুটি প্রস্তাব পর্যালোচনা করে একটি উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে।  সেই কমিটিতে পর্যালোচনা চলছে, ঈদের পরে সিদ্ধান্ত হবে।

মন্ত্রী বলেন, আমার মতে আরও ৫০০-৬০০ কোটি টাকা ব্যয় করে প্রকল্পটি চালু রাখতে পারলে প্রকল্পটি উচ্ছেদ করার থেকে আরও বেশি কাজে লাগানো সম্ভব হবে। তবে যেটা যুক্তিযুক্ত এবং জনবান্ধব, সে সিদ্ধান্তই নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর