২৪ ঘণ্টায় যমুনায় ৩২ হাজারের বেশি যানবাহন পারাপার

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬


ঈদযাত্রায় যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে।  এর ফলে টোল আদায় হয়েছে কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা। স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৬ থেকে ১৭ হাজার যানবাহন  এ সেতু পারাপার হয় বলে সেতুর টোল প্লাজা সূত্র জানিয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন  এবং ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন রয়েছে।  ঈদযাত্রায় শনিবার থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ লেন দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য পৃথক লেন করা হয়েছে বলে জানা গেছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর