নির্যাতন ও ধর্ষণের ক্ষেত্রে জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক
২৪ মে ২০২৬


বর্তমানে দেশে নির্যাতন ধর্ষণের ঘটনাগুলো সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার।

রোববার (২৪ মে) সচিবালয়ে এক সংলাপে অংশ নিয়ে কথা জানান। এ সময় ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ হত্যার ঘটনার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন মন্ত্রী। রামিসা হত্যা মামলা প্রসঙ্গে জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

 

সংলাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকারের কাছে  এ বিষয়ে আগেই বারবার চিঠি পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যকার বিদ্যমান  প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী ভারত সরকার তাকে ফেরত পাঠাবেনএটাই সরকারের প্রত্যাশা।  তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হোন এটা সরকার চায়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর