নির্বাচন কমিশনের সামনে স্থানীয় সরকার নির্বাচন এখন বিশাল দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী এক বছরের মধ্যে এ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, এ নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সহিংসতা ও প্রাণহানি ঠেকানো। েএ নির্বাচনে রক্তপাত বন্ধই এখন কমিশনের প্রধান চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকায় গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। সিইসির তথ্য অনুযায়ী, দেশে ৪ হাজার ৫৮১ ইউনিয়ন, ৫০০ উপজেলা, ৬১ জেলা, ১৩টি সিটি করপোরেশন এবং ৩৩০টি পৌরসভার নির্বাচন আয়োজন করতে হবে কমিশনকে।
স্থানীয় নির্বাচনকে জাতীয় নির্বাচনের সমমানের মানদণ্ডে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি। বলেছেন, এ নিয়ে নির্বাচন কমিশনের চেষ্টার কোনও ঘাটতি থাকবে না।
স্থানীয় নির্বাচনের সময় ব্যাপক সংঘর্ষ, আহত ও প্রাণহানির ঘটনা এ দেশের পুরোনো বাস্তবতা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মারামারি থামাতে হবে। এ জিনিস থামানোই বড় চ্যালেঞ্জ। সহিংসতা এড়াতে নির্বাচন কমিশন সচেতনতামূলক কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে