অতিরিক্ত
মানসিক ও আর্থিক চাপ
কমানো এবং শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার
(২০ মে) জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে শিক্ষা
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
বিভাগ।
বর্তমানে
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, সাধারণত একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করে। সেই প্রেক্ষাপটে অষ্টম শ্রেণিতে পুনরায় রেজিস্ট্রেশন শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। এ ব্যবস্থা অভিভাবকদের মাঝেও
নেতিবাচক প্রভাব ফেলছে। এসব বিষয় বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা বোর্ডগুলোর অধীন ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
বন্ধ রাখতে হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে