সরকার যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনীকে চাইবে, ততক্ষণ পর্যন্ত মাঠে কাজ করে যাবেন সেনাসদস্যরা। বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মাঠ
থেকে ব্যারাকে সেনা সদস্যদের ফেরানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, অনেক সৈনিক আমরা উইথড্রো করেছি, বাট এখনো সম্পূর্ণ উইথড্রো হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো।
তিনি বলেন, তারপরও দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে বিভিন্ন কাজ করে যাব। টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে।
সেনাপ্রধান জানান, আমরা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে এখনো ডেপ্লয়েড আছি। ২০২৪ সালের ২০ জুলাই থেকে আমরা এ কাজ করে যাচ্ছি, এখনো আছি। এখনো ১৬-১৭ হাজার সারা বাংলাদেশের ৬২টা জেলায় আছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে