ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দর নির্ধারণে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেওয়া মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে দুই দিনব্যাপী এ গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
জানা গেছে, ডিপিডিসি ৬ দশমিক ৯৬ শতাংশ, ডেসকো ৯ দশমিক ৬৭ শতাংশ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৫ দশমিক ৯৩ শতাংশ, নেসকো ৪ দশমিক ১২ শতাংশ এবং ওজোপাডিকো ১০ দশমিক ১২ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয়েরও প্রস্তাব দেওয়া হয়েছে।
দাম বৃদ্ধির প্রস্তাবে বিতরণ কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে উল্লেখযোগ্যভাবে বেড়েছে তাদের পরিচালন ব্যয়। এ ঘাটতি পূরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে খুচরা পর্যায়ে দাম সমন্বয় করা প্রয়োজন ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে