দেশের
জ্বালানি খাতে
আমদানিনির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে কাজ
করছে সরকার। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় গ্রিডে ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত
হবে।
বুধবার (২০ মে) গাজীপুরে কামতা গ্যাস ফিল্ডে মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম।
প্রতিমন্ত্রী
জানান, সরকার ইতোমধ্যে
চারটি নতুন কূপ খননের কাজ শুরু করেছে। এ চার কূপের
গ্যাস উত্তোলনের মাধ্যমে আগামী বছরের জুনের মধ্যে ৫৫ মিলিয়ন ঘনফুট
গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এটা শুরু করতে পারলে যেসব কারখানা গ্যাসের অভাবে উৎপাদনের জন্য বসে আছে, সেসব কারখানাকে গ্যাস সরবরাহ করা যাবে। এর মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হবে। এছাড়া জ্বালানি আমদানির ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার ওপর সৃষ্ট চাপটাও কমে আসবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে