তিস্তা প্রকল্পও হাতে নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬


শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে বর্তমান সরকার। বুধবার (২০ মে)  গাজীপুরে এক সুধী সমাবেশে এ কথা বলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদ্মা ব্যারাজ প্রকল্প তার সরকার হাতে নিচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন,  শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যারাজ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানি ব্যবহার বিপদজনক। এর সঙ্গে দুর্যোগও জড়িত। ভূগর্ভস্থ পানি শূন্য হচ্ছে, মাটির নিচে পানি থাকছে না, কৃষক পানি পাচ্ছে না। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সরকার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর