টিকার বিষয়ে ৫ চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬


 

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইউনিসেফ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সম্ভাব্য টিকা সংকটের ব্যাপারে সতর্ক করা হয়েছিল। এর বাইরে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল।

বুধবার (২০ মে) ঢাকায় ইউনিসেফ  কার্যালয়ে 'হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবেলা কার্যক্রম' শীর্ষক সংবাদ সম্মেলনে তথ্য জানান ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত আগস্ট থেকে নভেম্বরের মধ্যে মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ- ১৭. মিলিয়ন ডোজ হামের টিকা পেয়েছে বাংলাদেশ। অথচ বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হয়। পর্যাপ্ত সরবরাহের অভাবে রুটিন টিকাদান কর্মসূচি দীর্ঘ সময় ব্যাহত হয়েছে। রুটিন টিকাদান কর্মসূচিতে দীর্ঘস্থায়ী বিঘ্নের কারণে অনেক শিশু টিকা ছাড়াই থেকে যায়। এমন পরিস্থিতি দেশে হাম সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত বড় আকারের প্রাদুর্ভাবের সৃষ্টি হয়। সংকট কোনো অর্থ বা তহবিলের অভাবের কারণে হয়নি। ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সময়মতো টিকা সংগ্রহ করা সম্ভব হয়নি বলেও জানায় ইউনিসেফ।

বর্তমানে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটির মতে, ভালো খবর হচ্ছে, কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে। হাম নিয়ন্ত্রণে এখন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর