আগামী
জুন মাসের শেষে চট্টগ্রাম-ঢাকা তেল পাইপ লাইনের মাধ্যমে পুরোদমে তেল
সরবরাহ করা হবে। মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদ ভবনে সংসদীয়
বিশেষ কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সভাপতিত্ব করেন। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিতকল্পে গৃহীত প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা ও বর্তমান চিত্র প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
বৈঠকে
জানানো হয়, চট্টগ্রাম-ঢাকা
তেল পাইপ লাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা
যুগোপযোগীকরণের কাজ চলমান রয়েছে। গ্যাস বিপণন নিয়মাবলী ২০১৪ হালনাগাদপূর্বক গ্যাস বিপণন নিয়মাবলি ২০২৬ প্রণয়ন করা হয়েছে।
বৈঠকে
জ্বালানি নিয়ে
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত হয়।
বিডি২৪অনলাইন/ইএম/এমকে