ঈদের পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৬


 

কোরবানির ঈদের পরদেশে হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন শুরু হবে। মঙ্গলবার (১৯ মে)  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান  স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে ঘরে ঘরে গিয়ে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি বিভাগীয় শহরের হাসপাতাল ধাপে ধাপে উন্নয়ন করা হচ্ছে। মেডিকেলগুলোতে পর্যাপ্ত সিট রয়েছে।

মাসিক চাহিদা অনুযায়ী সিরিঞ্জের কিছুটা সংকট রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর